শীত বস্ত্র বিতরণ: লায়ন্স ক্লাব অব ঢাকা ডিজিটাল ফ্রেন্ডসীপ
নিজস্ব প্রতিনিধি ::
গাজীপুর জেলার পুবাইলের প্রত্যন্ত পল্লীমার সুবিধা বঞ্চিত আবাল বৃদ্ধ বনিতাদেরকে প্রবহমান নদী হারকাপানো শীত থেকে নিস্কৃতি দেয়ার লক্ষ্যে আজ লায়ন্স ক্লাব অব ঢাকা ডিজিটাল ফ্রেন্ডসীপ এর তরফ থেকে কম্বল, শাল ও রকমারি শীত বস্ত্র বিতরণ করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন সাব্বির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সন্মানিত প্রধান অতিথি ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন এস এম সফিউল্লাহ্। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মাকসুদ, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শাহরিয়ার উদ্দিন আহমেদ (অলোক) এবং স্হানীয় জনপ্রতিনিধি জনাব আনোয়ার হোসেন সাহেব। অনুষ্ঠানে স্হানীয় অসংখ্য প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আলোকোজ্জ্বল পরিবেশে শীত বস্ত্র বিতরণ করা হয়। ভালো থাকুক সমাজের সুবিধাবঞ্চিত মানুষ সকল।।