মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | জ্যৈষ্ঠ ১৯, ১৪৩৩

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
জ্যৈষ্ঠ ১৯, ১৪৩৩

শেরপুর থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-০১-১২ ২২:১১:১৪

বগুড়ার শেরপুরে সক্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের নিয়ে শেরপুর থানা প্রেসক্লাব'র পূর্ণঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৩১ ডিসেম্বর প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হান্নান রোকন এবং সাধারন সম্পাদক মামুন চৌধুরী নির্বাচিত হওয়ার পর প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে ১১ জানুয়ারি বুধবার সন্ধ্যায় অস্থায়ী কার্যালয়ে ১১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। 

২০২২-২০২৩ সালের দ্বি-বার্ষিক মেয়াদে সর্বসম্মতিক্রমে দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি মোঃ আব্দুল হান্নান রোকন কে সভাপতি ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি মামুন চৌধুরী কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সহ-সভাপতি হয়েছেন মোঃ আবু সাঈদ ফকির, (সাপ্তাহিক তথ্য মালা), সহ সাধারণ সম্পাদক মোঃ মাসুদ ফারুক বাবলু (দৈনিক আজকের বসুন্ধরা), সাংগঠনিক সম্পাদক শেখ মঞ্জুরুল হক (দৈনিক ভোরের চেতনা), দফতর সম্পাদক স.ম. ইমামুল মিল্লাত (দৈনিক একুশে সংবাদ), কোষাধ্যক্ষ মোঃ লিটন কবির (দৈনিক ভোরের চেতনা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তানভীর হাসান (দৈনিক স্বাধীন টাইমস্), কার্যনির্বাহী সদস্য মোঃ সাইদুল ইসলাম (দৈনিক বাংলার খবর), মোঃ রফিকুল ইসলাম (দৈনিক মুক্তসকাল), মোঃ ইফতেখার আলম ( দৈনিক আজকের বসুন্ধরা ও দৈনিক মুক্তবার্তা)। 

প্রেসক্লাবের সভাপতি আ. হান্নান রোকন বলেন বগুড়ার শেরপুর উপজেলার সংবাদসহ গুরুত্বপূর্ণ তথ্য মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেয়া ও সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

SStv