মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩

দুই মাস পর মাঠে ফিরছেন মেসি

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৪-০৯-১৪ ১৪:০৭:২৩

ডেস্ক রিপোর্ট ::

কোপা আমেরিকার ফাইনালের পর থেকে লিওনেল মেসি চোট নিয়ে মাঠের বাইরে। সেই চোট পুরোপুরি সেরে গেছে তার। এখন আর তার মাঠে ফিরতে বাধা নেই। জানিয়েছেন তার দল ইন্টার মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনো।

আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে মায়ামি খেলবে ফিলাডেলফিয়ার বিপক্ষে। সে ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারেন মেসি। কোচ মার্টিনোর ভাষ্য, ‘হ্যাঁ সে ভালো আছে। সে বৃহস্পতিবার অনুশীলন করেছে। ম্যাচের পরিকল্পনায় তাকে রাখা হয়েছে। আমরা অনুশীলনের পর ঠিক করব যে তাকে নিয়ে আমাদের পরিকল্পনাটা কী হবে। তবে সে ম্যাচে খেলতে পারবে।’

মেসিকে ছাড়া মায়ামি অবশ্য খুব একটা খারাপ করেনি। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স তো বটেই, সব মিলিয়েও শীর্ষে আছে দলটা। মেসি সব মিলিয়ে ৮টি মেজর লিগ সকারের ম্যাচে খেলতে পারেননি। তাকে ছাড়াও এমন ভালো করেছে দল। এবার তাকে ফেরত পেয়ে বেশ আনন্দিত কোচ। মার্টিনোর ভাষ্য, ‘বিশ্বসেরা খেলোয়াড়কে আমাদের দলে ফেরত পাওয়াটা বেশ আনন্দের। বিশেষ করে দল যখন খুবই ভালো করছে, তখন তো আরও বেশি!’

SStv