শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ | চৈত্র ২১, ১৪৩২

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
চৈত্র ২১, ১৪৩২

ঢাকা- ৫ আসন থেকে দলের মনোনয়ন সংগ্রহ করলেন আ.লীগ নেতা সাগর

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১১-১৯ ১৭:১৬:৩৭

নিজস্ব প্রতিবেদক  :: 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর। রোববার(১৯ নভেম্বর) বেলা ১১ টায় ( মনোনয়ন সংগ্রহের দ্বিতীয় দিন) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

এক প্রতিক্রিয়ায় সাইফুন্নবী সাগর জানায়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসায় তিনি দলীয় মনোনয়ন পেলে নৌকা প্রতীকের বিজয় আনবেন। এ-সময়, ঢাকা-৫ আসনের সাধারণ মানুষ ও ভোটারদের কাছে দোয়াও চান তিনি।

রাজনৈতিক জীবনে সাইফুন্নবী সাগর ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হল শাখা ছাত্র লীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয়  ছাত্র লীগের সাবেক সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক, ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সাবেক সদস্য। 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে তিনি অনার্স-মাস্টার্স সম্পুন্ন করেছেন। রাজনীতির পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যবসায়ীও সাইফুন্নবী সাগর। এছাড়া, মানবিক, সামজিক, শিক্ষা ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সাথেও জড়িয়ে রয়েছেন তিনি। 

আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানায়, রোববার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৬০৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়।  এরমধ্যে ঢাকা বিভাগ - ১৪৫, চট্রগ্রাম বিভাগ ১০৭, ময়মনসিংহ বিভাগ ৫২, সিলেট বিভাগ ২৪, খুলনা বিভাগ ৮৫, বরিশাল বিভাগ ৫২, রাজশাহী বিভাগ ৭৮, রংপুর বিভাগ ৬২ টি ফরম।


SStv