মার্কিন যুদ্ধবিমানে ভূপাতিত চীনা গোয়েন্দা বেলুন
যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ঢুকে পড়া সন্দেহভাজন চীনা গোয়েন্দা বেলুনটি ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। গতকাল শনিবার (০৪ ফ্রেবুয়ারি) ক্যারোলিনা উপকূলে এটি ভূপাতিত করা হয়। বেলুনটি বিমান বাহিনীর যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করা হয়। বেলুনটি প্রায় ৬০ হাজার ফুট ওপরে উড়ছিল। আনুমানিক এটি প্রায় তিনটি স্কুল বাসের সমান।