মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | কার্তিক ২৬, ১৪৩৩

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
কার্তিক ২৬, ১৪৩৩

মাদরাসা শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়ল

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৬-১১-১০ ১১:৫৩:১৬

ডেস্ক রিপোর্ট :: 

মাদরাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (মেমিস) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় শিক্ষক ও কর্মচারীদের এমপিও-সংক্রান্ত অনলাইনে আবেদন দাখিল ও অগ্রায়নের সময়সীমা বৃদ্ধি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। রোববার (৮ নভেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে জানানো হয়, মেমিস সফটওয়্যারের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হওয়ায় নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বেসরকারি মাদরাসার প্রধানরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে এমপিও আবেদন দাখিল করতে পারবেন। অন্যদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা আগামী ১২ নভেম্বর পর্যন্ত আবেদনসমূহ অনলাইনে অগ্রায়ন করতে পারবেন।

নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। নোটিশে আরও বলা হয়, মেমিস সফটওয়্যারের মাধ্যমে আবেদন অগ্রায়নে কোনো সমস্যা হলে মেমিসের রেজিস্ট্রিকৃত ফোন নম্বর এবং আইপি অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

SStv