পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৬৫
ডেস্ক রিপোর্ট ::
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৫১টি মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২২, লালবাগ বিভাগে ৫৯, ওয়ারী বিভাগে ৪৩, মতিঝিল বিভাগে ৫৯, তেজগাঁও বিভাগে ৫৬, মিরপুর বিভাগে ১৪৯, গুলশান বিভাগে ৩৮, উত্তরা বিভাগে ৩৮ ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ১টি অবিস্ফোরিত ককটেল ও ককটেলের অংশ বিশেষ, ৬৬৯ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ১টি গাঁজা কাটার মেশিন ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।