মহাখালীতে বহুতল ভবনে আগুন, আটকা বহু মানুষ
রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ার নামে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। ভবনটিতে বহু মানুষ আটকে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।