সাকিবের নিরাপত্তা ইস্যুতে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
সাকিবের নিরাপত্তা ইস্যুতে দেশে ব্যাপক আলোচনা চলছে। এবার সাকিবের নিরাপত্তা ইস্যুতে কথা বললেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।