সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | ভাদ্র ২, ১৪৩৩

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
ভাদ্র ২, ১৪৩৩

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পুনর্বহাল

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে ফাতিনাজ ফিরোজকে পুনর্বহাল হয়েছে। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ- এর বোর্ড অব ট্রাস্টিজের গত ২৫ আগস্ট অনুষ্ঠিত বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় । বোর্ডের অনুরোধে চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ পদত্যাগ প্রত্যাহার করেন । এরপর আবারো বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের দায়িত্বে পুনর্বহাল হোন তিনি। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা নিজাম উদ্দিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

হত্যা ও চাঁদাবাজির হুমকিতে আতঙ্কিত আড়াইহাজারের ব্যবসায়ীরা

নারায়নগঞ্জের আড়াই হাজার। দেশের ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র। বড় বড় কোম্পানি তাদের ব্যবসার পরিধি বাড়ানোর জন্য আড়াই হাজারে তাদের কারখানা স্থাপন করেছে। বিগত দিনে তারা অনেকটা স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসলেও সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু দুর্বৃত্ত এই সুযোগ নিয়ে ব্যবসায়ীদের বিভিন্নভাবে হুমকি ও চাঁদাবাজীর ফাঁদে ফেলতে চাচ্ছে। শুধু চাঁদা আদায় নয় হুমকি দেয়া হচ্ছে বিভিন্ন হত্যা মামলায় তাদের ফাঁসিয়ে দেয়ার। বর্তমান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কোন ব্যবসায়ীকে যেন ক্ষতিগ্রস্ত ও হয়রানি না করা হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

SStv