মোংলা থেকে ১৪৫০ কিমি. দূরে গভীর নিম্নচাপ, সাগর উত্তাল
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১১.৪০ উত্তর অক্ষাংশ এবং ৮২.৭০ পর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৩ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (নয়) এ তথ্য জানানো হয়।