রোববার, ১৬ আগস্ট ২০২৬ | ভাদ্র ১, ১৪৩৩

রোববার, ১৬ আগস্ট ২০২৬
ভাদ্র ১, ১৪৩৩

এক দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ১১৫২, মৃত্যু ৫

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৪-০৯-৩০ ২০:৪৯:৪৮

ডেস্ক রিপোর্ট ::

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৩, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৯, ঢাকা উত্তর সিটিতে ২৫২, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮৭, খুলনা বিভাগে ৮৬, রাজশাহী বিভাগে ৪০, ময়মনসিংহ বিভাগে ২৭ এবং রংপুর বিভাগে ৩৮।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮২ ডেঙ্গু রোগী। আর চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২৭ হাজার ৩১৩ জন। 

SStv