সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | ভাদ্র ২, ১৪৩৩

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
ভাদ্র ২, ১৪৩৩

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের ৫ মামলা

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৪-১০-০৯ ১৭:২২:৩৪

ডেস্ক রিপোর্ট ::

ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, ঘুস, অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী, ছেলে ও কন্যা এবং এপিএস-এর বিরুদ্ধে আলাদা পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (৯ অক্টোবর) দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা করে সংস্থাটি। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, প্রতিপক্ষের গুলিতে আহত ২পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, প্রতিপক্ষের গুলিতে আহত ২ প্রতিটি মামলায় আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে। আসাদুজ্জামান খান কামাল ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন– তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মোদাচ্ছের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেন।

অভিযোগে বলা হয়েছে, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে ঘুস হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এই টাকা সংগ্রহ করা হতো। এজন্য তিনি তৎকালীন অতিরিক্ত সচিব ড. হারুন অর রশীদ বিশ্বাসের নেতৃত্বে একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন।

গত ১৫ আগস্ট আসাদুজ্জামান খান কামাল ও তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ২১ আগস্ট কামালের পরিবার এবং তার সাবেক পিএস হারুন অর রশিদ বিশ্বাস, যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব মনির হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুসহ আটজনের ব্যাংক হিসাবের সব লেনদেনের তথ্য তলব করে দুদক।


SStv