সোমবার, ২৯ জুন ২০২৬ | আষাঢ় ১৫, ১৪৩৩

সোমবার, ২৯ জুন ২০২৬
আষাঢ় ১৫, ১৪৩৩

মূল্যস্ফীতি কমাতে ৮ মাস লাগবে: গভর্নর

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৪-১১-১১ ১৬:৩৬:১২

ডেস্ক রিপোর্ট ::

অক্টোবরে দেশের সার্বিক মূল্যস্ফীতি আবারও ১০ শতাংশ ছাড়িয়েছে। এই মূল্যস্ফীতি কমাতে আরো ৮ মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সোমবার রাজধানীর একটি হোটেলে তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে এ তথ্য জানান তিনি। গভর্নর জানান, উদ্যোগ নেয়ার পর ১২ মাসের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে ফেলার রেকর্ড বিশ্বের কোনো দেশেই নেই। আমরা কেবল ৩ মাস হলো শুরু করেছি। মূল্যস্ফীতি কমাতে আআরো রও ৮ মাস অপেক্ষা করতে হবে।

তিনি আরো বলেন, তাৎক্ষণিক মূল্য কমাতে শুল্ক হ্রাসসহ নানা উদ্যোগ নেয়া হচ্ছে। আশা করছি মূল্যস্ফীতি ৫ থেকে ৬ শতাংশে নামিয়ে আনতে পারবো। গত তিন মাসে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে কোনো কিছু করেনি। কয়েকটি ব্যাংক এখনো ঠিকমতো গ্রাহকদের টাকা দিতে পারছে না। তবে কেন্দ্রীয় ব্যাংক তাদের সহায়তা করছে। আশা করি ২ থেকে ৩ বছরের মধ্যে দেশবাসী একটি ভালো ব্যাংকিং খাত দেখতে পাবে। প্রথমে ১০টি ব্যাংকের সম্পদ হিসাবের অডিট করা হচ্ছে, পর্যায়ক্রমে সবগুলোরই করা হবে।

গভর্নর আরো বলেন, বিশ্বে সবচেয়ে বেশি ব্যাংকিং ডেনসিটি বাংলাদেশে। এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চের দূরত্ব বিবেচনায় বাংলাদেশে ব্যাংকের সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি। ব্যাংকিংসহ বিভিন্ন খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোসহ বিদ্যমান বৈষম্য দূর করতে কাজ চলছে।

SStv