বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | বৈশাখ ৩১, ১৪৩৩

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
বৈশাখ ৩১, ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ৮০ হাজার ছাড়াল

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৪-১১-১৮ ১৯:৪৮:১৪

ডেস্ক রিপোর্ট ::

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২১ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৬৮ জন।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য থেকে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে চার হাজার আটজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন এক হাজার ৬৫৩ জন। বাকি দুই হাজার ৩৫৫ জন ভর্তি আছেন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮০, ঢাকা উত্তর সিটিতে ২৪৪, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫, খুলনা বিভাগে ১৪৫ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ১১০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮১ হাজার ৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২১ জনের।

SStv