সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | ভাদ্র ২, ১৪৩৩

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
ভাদ্র ২, ১৪৩৩

জ্ঞান-বিজ্ঞানে অবদান রাখা বিশ্বের শীর্ষ ১০ ব্যক্তির তালিকায় ড. ইউনূস

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৪-১২-১০ ২১:০২:১৫

ডেস্ক রিপোর্ট ::

জ্ঞান-বিজ্ঞানে উল্লেখযোগ্য অবদান রাখা বিশ্বের শীর্ষ ১০ ব্যক্তির তালিকা করেছে বিজ্ঞানবিষয়ক ব্রিটিশ সাময়িকী নেচার। এই তালিকায় জায়গা পেয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল মঙ্গলবার এ তালিকা প্রকাশ করে নেচার।

ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতির রূপকার’ হিসেবে অভিহিত করেছে ব্রিটিশ সাময়িকীটি। এ ছাড়া তাকে নিয়ে ‘বিদ্রোহী অর্থনীতিবিদ, যিনি বাংলাদেশের অসম্ভাব্য নেতা হয়ে উঠেছেন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে নেচার। ওই প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ বিক্ষোভের পর আগস্টে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ছাত্রনেতারা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে দেশের নেতৃত্ব নেওয়ার আমন্ত্রণ জানান।

মুহাম্মদ ইউনূসের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারপ্রধান হিসেবে দায়িত্ব। পালন ছয় দশকের ক্যারিয়ারে তিনি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে নতুন ধারণার জন্য নিজেকে পরিচিত করেছেন। যারা ইউনূসকে চেনেন তারা বলেন, গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া এবং সমস্যা সমাধানে মূল বিষয়গুলো গভীরভাবে বোঝার দক্ষতাই তার কাজের মূল ভিত্তি।

SStv