রোববার, ১৬ আগস্ট ২০২৬ | ভাদ্র ১, ১৪৩৩

রোববার, ১৬ আগস্ট ২০২৬
ভাদ্র ১, ১৪৩৩

বরিশালে ডায়মন্ড ওয়ার্ল্ডের নতুন শোরুম উদ্বোধন

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০১-০৩ ১৬:২৮:৫৮

ডেস্ক রিপোর্ট ::

বরিশালেই এখন থেকে পাওয়া যাবে জুয়েলারি ব্র্যান্ড ডায়মন্ড ওয়ার্ল্ড এর পণ্য। আন্তর্জাতিক মানসম্মত ও অত্যাধুনিক ডিজাইনের জুয়েলারী পণ্য নিয়ে বরিশালে ৩৩ তম শো-রুমটির উদ্বোধন হয়। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে বরিশাল সদরের রশিদ প্লাজার ২ তলায় বরিশাল পুলিশ সুপার শরীফ উদ্দীন ফিতা কেটে আউটলেটটির উদ্বোধন করেন। ফলে বরিশালবাসীরা নিজ শহরে থেকেই জনপ্রিয় ব্র্যান্ড ডায়মন্ড ওয়ার্ল্ড পণ্য কিনতে পারবেন অতি সহজে।

উদ্বোধনী অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধন পরবর্তী সময়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম ঘুরে দেখেন অতিথিরা। এ সময় শোরুমে ভিড় করেন ক্রেতা ও দর্শনার্থীরা।

ডায়মন্ড ওয়ার্ল্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডায়মন্ড ওয়ার্ল্ডের লক্ষ্য শুধু অর্থ উপার্জনের জন্য ব্যবসা নয়, আমাদের রয়েছে সামাজিক দায়বদ্ধতা। বরিশালবাসির দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ডায়মন্ড ওয়ার্ল্ডের স্থায়ী শো-রুমের। আমরা তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পেরে আনন্দিত। তাই বরিশালে এ নতুন শো-রুম উদ্বোধন উপলক্ষ্যে থাকছে বিশেষ অফার ও আকর্ষণীয় উপহার।

ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্মকর্তা রাকেশ জানান, আমরা অল্প সময়ের মধ্যে ৩৩ টি আউটলেট করতে পেরেছি। গ্রাহকদের ব্যাপক সাড়া, আস্থা ও বিশ্বাস আমাদের এত দূর নিয়ে এসেছে। বরিশালবাসির কাছে বিশ্বমানের সেবা ও অনুপম ডিজাইনের অলঙ্কার ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জুয়েলারি ব্যবসায়ী, ক্রেতা সাধারণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মীসহ ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্মকর্তারা।

SStv