শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ | চৈত্র ২১, ১৪৩২

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
চৈত্র ২১, ১৪৩২
বাংলাদেশের রিজার্ভ সন্তোষজনক অবস্থায়, আইএমএফের শর্ত পূরণে অগ্রগতি

দেশের মোট রিজার্ভ ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-১৩ ১৮:০৬:৫৫

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বর্তমানে ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৩ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, দেশের রিজার্ভ বর্তমানে সন্তোষজনক অবস্থায় রয়েছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ঋণপ্রাপ্তির শর্ত পূরণে তারা সফল হতে আশাবাদী। আইএমএফের শর্ত অনুযায়ী, জুনের মধ্যে বাংলাদেশের নিট রিজার্ভ কাঙ্ক্ষিত পর্যায়ে থাকতে হবে, যা আইএমএফের ১৭ বিলিয়ন ডলারের লক্ষ্য মাত্রা থেকে কিছুটা কম। বর্তমানে বাংলাদেশের নিট রিজার্ভ দাঁড়িয়েছে ১৬ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সাথে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বর্তমানে প্রায় ২১ বিলিয়ন ডলার।

এছাড়া, মার্চ মাসে দেশের রিজার্ভে ৩২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশে প্রেরিত প্রবাসী আয় থেকে ইতিহাসে সর্বোচ্চ এক মাসের রেমিট্যান্স প্রবাহ হিসেবে দেখা যাচ্ছে।

আইএমএফের শর্ত অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের নিট রিজার্ভ ১৭ বিলিয়ন ডলারের কাছাকাছি থাকা উচিত, কিন্তু বর্তমান নিট রিজার্ভ ১৬ বিলিয়ন ডলারে রয়েছে। তবে, রেমিট্যান্সের প্রবাহ এবং অন্যান্য অর্থনৈতিক সংকেত দ্বারা রিজার্ভ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

SStv