বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | চৈত্র ১৯, ১৪৩২

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
চৈত্র ১৯, ১৪৩২

ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন : আইন উপদেষ্টা

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-১৬ ১৮:৫৪:০৭

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো অবস্থাতেই এটি জুন অতিক্রম করবে না।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতির আলোকে নির্বাচন হবে। এ সময় তিনি বলেন, “কালক্ষেপণ করার সুযোগ নেই।”

আসিফ নজরুল জানান, বিএনপি নেতাদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে এবং তারা নির্বাচনী সংস্কারে আন্তরিক।

তবে এখনো সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচনের দুই মাস আগে রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও জানান আইন উপদেষ্টা।

এদিন দুপুর ১২টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের বাসভবনে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ ও ইকবাল মাহমুদ টুকু।

শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্নে আসিফ নজরুল বলেন, এতে কোনো বিলম্ব হচ্ছে না।

SStv