বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | চৈত্র ১৯, ১৪৩২

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
চৈত্র ১৯, ১৪৩২

বাংলাদেশ–পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-১৭ ১৩:১৭:১২

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার কিছু পরে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। পাকিস্তানের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ। বৈঠকে অংশ নিতে আমনা বালুচ গতকাল বুধবার ঢাকায় এসে পৌঁছান।

দীর্ঘ প্রায় দেড় দশক পর স্থবির হয়ে পড়া দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে পাকিস্তান নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা এবং অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করতে বাংলাদেশও আগ্রহ দেখিয়েছে।

এই ধারাবাহিকতায় আজ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের ষষ্ঠ বৈঠক। ১৫ বছর পর এমন উচ্চপর্যায়ের আলোচনা কূটনৈতিক মহলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ বিরতির পর এই বৈঠক সম্পর্ক উন্নয়নের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। তবে তারা মনে করছেন, এই সম্পর্ককে টেকসই ও ফলপ্রসূ করতে হলে দুই দেশের পক্ষ থেকেই নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে, পরিকল্পিত ও আন্তরিক প্রস্তুতির মাধ্যমে এগিয়ে যেতে হবে।

SStv