শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | বৈশাখ ৩, ১৪৩৩

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
বৈশাখ ৩, ১৪৩৩
পিয়ন থেকে শত কোটি টাকার মালিক : পর্ব-১

ই-কমার্স বাইক স্ক্যামের মামুন ধরাঁছোয়ার বাহিরে

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৬-০৪-১৬ ১৯:১৩:০৩

বিশেষ প্রতিনিধি :

নতুন করে ই-কর্মাস প্রতারণা শুরু করতে যাচ্ছে  বাজাজ মামুন। বাইক কেনাবেচার নামে  কোটি কোটি হাতিয়ে নেয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছে এ প্রতারক । মাস্টারমাইন্ড হিসেবে এসকে ট্রেডার্সের মালিক ও ইভ্যালি এবং আলিশা মাঠের অলিখিত পার্টনার আল মামুনের  বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে নতুন করে মাঠে নেমেছে সিআইডি। তার বিরুদ্ধে একাধিক প্রতারণা মামলা ও অভিযোগ থাকলেও এই প্রতারক এখনো ধরাছোঁয়ার বাহিরে। ভুক্তভোগীদের অভিযোগ, ইভ্যালি ও আলিশা মার্টের শত কোটি টাকা প্রতারণায় আসামী আল মামুন যদি নতুন করে বাইক স্ক্র্যাম প্রতারণা শুরু করে তাহলে সর্বশান্ত হয়ে পড়বে বেকার যুুবকরা। 

সূত্র জানায় নতুন করে কয়েকটি ই-কমার্স ওয়েবসাইট খোলে বাইকের  অর্ডার নিয়ে নির্ধারিত সময়ে সরবরাহ না করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বাজাজ মামুনের বিরুদ্ধে । এর আগে পণ্য নিয়ে মূল্য পরিশোধ না করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। 

সিআইডি প্রাপ্তমতে, তৎকালিন ই-ভ্যালি ও আলেশা, কিউকম বাইক স্ক্যামের মূলহোতা এসকে ট্রেডার্সের মালিক আল মামুন  নতুন করে এ স্ক্যামের পায়তারা শুরু করে করেছে।  সেই সময়ের আত্মসাৎ করা অর্থ আসামিদের মধ্যে অন্যতম এই হোতা  বিলাসবহুল গাড়ি , সম্পদ অর্জন, দুবাই-সিঙ্গাপুরে অর্থপাচারসহ ঢাকায় ফ্লাট কেনাসহ বয়ে গেছেন শত কোটি টাকার মালিক।  বিষয়গুলি নিয়ে সিআইডি  আরো গভীর ভাবে তদন্ত শুরু করে দিয়েছে। ইভ্যালি নামে নতুন করে একটি মামলায় তার সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। 

সিআইডি মামলা সূত্রে জানা যায়, এস কে ট্রেডার্স এর স্বত্বাধিকারী ব্যবসায়ী বাজাজ আল মামুনের অন্যতম সহযোগী ছিলেন, ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও আলিশা মার্ট ই-কমার্সের চেয়ারম্যান মো. মনজুর আলম শিকদার। আল মামুনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বনানী থানার মামলা নং ৪০, যাহার স্মারক নং ৩২১৬(৫)/১, ১/৬/ ২০২৩ ইং । সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম বিভাগ মামলাটি তদন্ত করছে। এই মামলাটিতে আলিশা মার্টের চেয়ারম্যান ০১ নাম্বার আসামি । আর বাজাজ আল মামুন ০৪ নাম্বার আসামি।

তৎকালিন সময় বাইক পণ্য ডেলিভারির আড়ালে ‘চেক ডেলিভারি’ নামে এক অভিনব আর্থিক কৌশলের অভিযোগে আলোচনায় এসেছেন এস কে ট্রেডার্স এর স্বত্বাধিকারী ব্যবসায়ী বাজাজ মামুন।বাইক সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করে তিনি স্বল্প সময়ে শতকোটি টাকার সম্পদের মালিক হন ও অর্থ পাচার করেন। এতে ব্যবসায়ী বাজাজ মামুন কয়েকটি ই-কমার্স প্ল্যাটফর্মের যোগসাজসে শতকোটি টাকা হাতিয়ে নেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানায়, বাজাজ মানুম মূলত বাজাজ মোটর পিয়ন ছিলেন।  কৌশলে বাজাজ ডিলারশীপ মাধ্যমে ই-কর্মাস বাইক স্ক্যামের শত কোটি কোটি টাকা মালিক বয়ে গেছেন।  চলবে...


SStv