সোমবার, ২৯ জুন ২০২৬ | আষাঢ় ১৬, ১৪৩৩

সোমবার, ২৯ জুন ২০২৬
আষাঢ় ১৬, ১৪৩৩

ডেমরায় সিএনজিতে বাসের ধাক্কা, নিহত ২

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১০-০৫ ১১:১৮:৪৮

নিজস্ব প্রতিবেদক :: 

রাজধানীর ডেমরা চৌরাস্তায় একটি সিএনজিতে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তারা হলেন-  সিএনজিচালিত অটোরিকশার চালক শাওন ও যাত্রী শাহ আলম ভূঁইয়া।গতকাল বুধবার রাত ৮টার দিক এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস। তিনি বলেন, ডেমরা চৌরাস্তার পাশে একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপরজনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে বাসটি দ্রুত চলে গেছে। এখনো বাস শনাক্ত করা যায়নি। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে। অটোরিকশার যাত্রী শাহ আলম ভূঁইয়ার বাসা ডেমরা শারুলিয়া বাজার এলাকায়। রাতে বাসায় ফেরার সময় তিনি দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছে পুলিশ।

SStv