বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | চৈত্র ১৯, ১৪৩২

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
চৈত্র ১৯, ১৪৩২

এফবিসিসিআই’র গুলশান শাখা অফিসের যাত্রা শুরু

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১০-১০ ১১:০৮:১৯


ডেস্ক রিপোর্ট ::

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) গুলশান শাখা কার্যালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।  গতকাল সোমবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশান-১ এ অবস্থিত টাওয়ার অব আকাশে এফবিসিসিআই’র কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। 

এ সময় এফবিসিসিআই‘র সাবেক সভাপতি মাহবুবুর রহমান, মীর নাসির হোসেন, কাজী আকরাম উদ্দিন এবং মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র বর্তমান সভাপতি মাহবুবুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— এফবিসিসিআই’র সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, ড. যশোদা জীবন দেবনাথ, শমী কায়সার, মো. মুনির হোসেন, এফবিসিসিআই’র পরিচালক  দিলীপ কুমার আগরওয়ালাসহ অন্যান্য পরিচালক এবং ব্যবসায়ী নেতারা। 

উল্লেখ্য, গুলশান-১ এর টাওয়ার অব আকাশে (লেভেল-৯, প্লট-৫৪, রোড-১৩২, গুলশান এভিনিউ, ঢাকা- ১২১২) অবস্থিত এফবিসিসিআই’র এই শাখা কার্যালয়ে একটি সভা কক্ষ, পরিচালনা পর্ষদের সদস্যদের জন্য একটি লাউঞ্জ, বিদেশি বিনিয়োগকারী ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য একটি কার্টেসি মিটিং রুম, সভাপতির কক্ষসহ কর্মকর্তাদের জন্য অফিস কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে।

SStv