সোমবার, ২৯ জুন ২০২৬ | আষাঢ় ১৬, ১৪৩৩

সোমবার, ২৯ জুন ২০২৬
আষাঢ় ১৬, ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ঢাকারই ৭

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১০-২০ ১৫:৫৫:৩২


ডেস্ক রিপোর্ট :: 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সাতজনই ঢাকার বাসিন্দা। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৫০ জন। এর মধ্যে ঢাকা সিটির ৫১৫ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৮৩৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ২৩৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৫৪৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৪০ হাজার ৯৭ জন। মারা গেছেন ১ হাজার ২১৪ জন। এরমধ্যে ঢাকা সিটির ৭৪৯ জন এবং ঢাকা সিটির বাইরের ৪৬৫ জন।

উল্লেখ্য, ২০২২ সালে ডেঙ্গুতে দেশে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে এডিস মশাবাহী এই রোগে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিলো।

SStv