সোমবার, ২৯ জুন ২০২৬ | আষাঢ় ১৬, ১৪৩৩

সোমবার, ২৯ জুন ২০২৬
আষাঢ় ১৬, ১৪৩৩
উপকূলে সতর্কতা জারি

ধেয়ে আসছে ‘হামুন’, আঘাত হানতে পারে কাল

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১০-২৪ ১১:০৬:৩০

এসএস টিভি ডেস্ক :: 

ধেয়ে আসছে ‘হামুন’, আঘাত হানতে পারে কালধেয়ে আসছে ‘হামুন’, আঘাত হানতে পারে কালঘূর্ণিঝড় হামুন উপদ্রুত পায়রা ও চট্টগ্রামে ৭, কক্সবাজারে ৬, মোংলা সমুদ্রবন্দরে ৫ নম্বর বিপদ সংকেত এবং উপকূলীয় জেলাগুলোতে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া দপ্তর।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে এই নির্দেশনা দেওয়া হয়। বলা হয়, আগামীকাল বুধবার ঘূর্ণিঝড়টি ভোলার ওপর দিয়ে অতিক্রম করবে। এ সময় বাতাসের গতি থাকবেন ঘণ্টায় ৯০-১১০ কিলোমিটার। ভারতের আবহাওয়া বিজ্ঞানী এম শর্মা জানিয়েছেন, মঙ্গলবার রাতেই এটি প্রথমে সর্বোচ্চ শক্তি সঞ্চয় করবে।

এরপর এটি বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হবে এবং শক্তি কিছুটা কমবে। বুধবার সন্ধ্যায় এটি বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া ও চট্টগ্রামের মাঝ দিয়ে স্থলভাগে উঠে আসবে। বাংলাদেশের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ঘূর্ণিঝড়ের একটি অংশ স্থলভাগে আঘাত করবে। স্থলভাগে আঘাতের আরও পরে হামুন গভীর নিম্নচাপে রূপ নেবে।

ইতোমধ্যে ঝড়ের প্রভাবে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। ২৭ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। ভারতের আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় উপকূলের কাছাকাছি এলে এক থেকে দেড় মিটার উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। এজন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌকা, ট্রলারকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।


SStv