বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | বৈশাখ ৩১, ১৪৩৩

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
বৈশাখ ৩১, ১৪৩৩

কিশোরগঞ্জে অবরোধে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১০-৩১ ১১:৫৯:২০

এসএস টিভি ডেস্ক ::  

কিশোরগঞ্জে অবরোধে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২কিশোরগঞ্জে অবরোধে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচর উপজেলা ও জেলা সদরের চৌদ্দশত গ্রামে পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহতসহ আহত হয়েছেন প্রায় শতাধিক।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে কুলিয়ারচরে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই জন নিহত হন। বিএনপির দাবি অনুসারে নিহত দুইজন হলেন, ছয়সূতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন (৩০) ও ছাত্রদল নেতা শেফায়েত উল্লাহ (২০)।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান প্রিন্স বিএনপির দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তবে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ একজন নিহতের খবর নিশ্চিত করেছেন। পুলিশ সুপার রাসেল শেখ জানান, কীভাবে ওই ব্যক্তি নিহত হয়েছে, তা এখনো বলা যাচ্ছে না। পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।

জানা যায়, বিএনপির-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে সকালে কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কের ছয়সূতী এলাকায় বিএনপিকর্মীরা অবরোধ করতে আসলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতেই হতাহতের ঘটনা ঘটে। সেসময় বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনাও ঘটে।


SStv