বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | বৈশাখ ৩১, ১৪৩৩

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
বৈশাখ ৩১, ১৪৩৩

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, নিহত ১৯৫

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১১-০২ ১০:৫৭:১৬

আন্তর্জাতিক ডেস্ক :: 

গাজার জাবালিয়ায় শরণার্থী শিবিরে প্রথম ও দ্বিতীয় ইসরাইলি বোমা হামলায় হতাহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।  এ ঘটনায় মৃত্যু বেড়ে ২০০ তে দাঁড়িয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১২০ জন এবং আহত হয়েছেন অন্তত ৭৭৭ জন। গাজার সরকারি সংবাদমাধ্যম সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত মঙ্গলবার ও বুধবার জাবালিয়ায় ইসরাইলি হামলাকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার বলেছেন, এই ‘অসমানুপাতিক হামলা’ ‘যুদ্ধাপরাধ’ হতে পারে। ইসরাইলের দাবি, হামাস কমান্ডারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

SStv