বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | বৈশাখ ৩১, ১৪৩৩

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
বৈশাখ ৩১, ১৪৩৩

মেট্রোরেলের দ্বিতীয় অংশের উদ্বোধন আজ, পুরোপুরি চালু জানুয়ারিতে

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১১-০৪ ১১:৩১:২৬

ডেস্ক রিপোর্ট :: 

আজ উদ্বোধন হতে যাচ্ছে মেট্রোরেলের দ্বিতীয় অংশের। শনিবার (৪ নভেম্বর) দুপুরে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের দ্বিতীয় ধাপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোদমে চালু হতে সময় লাগবে আগামী জানুয়ারি পর্যন্ত।

শুরুতে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত চার ঘণ্টা চলাচল করবে মেট্রোরেল। সকাল সাড়ে সাতটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত এ রুটে চলবে মেট্রোরেল। মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত যেতে সময় লাগবে ৩১ মিনিট। যাত্রাপথে এটি ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশনে থামবে। তবে আগামী জানুয়ারিতে পুরোদমে চালু হলে সকাল থেকে রাত পর্যন্ত সবগুলো স্টেশন ব্যবহার করতে পারবেন যাত্রীরা। শুরুতে সব ট্রেন মতিঝিল পর্যন্ত না গেলেও নম্বর অনুযায়ী এটি নির্দিষ্ট করা থাকবে। এ অনুযায়ী যাত্রীরা বুঝতে পারবেন কোন ট্রেন কোথায় যাবে।

বেলা সাড়ে এগারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আগারগাঁও থেকে উত্তরা উত্তর অংশে মেট্রো চলাচল করবে। তবে মতিঝিল-আগারগাঁও অংশে বেলা সাড়ে এগারোটা থেকে ট্রেন চলাচল বন্ধ থাকবে। এছাড়া শুক্রবার মেট্রো বন্ধ থাকবে। ধীরে ধীরে নতুন স্টেশন চালু হলে বাড়বে ট্রেনের সময়সূচি। ২০ সেট মেট্রো প্রতি চার মিনিট পরপরই থামবে স্টেশনগুলোতে। তবে টিএসসি স্টেশন চালু হবে সপ্তাহ খানেকের মধ্যেই। পুরোদমে চালু হলে প্রতিদিন পাঁচ লাখ যাত্রী যাতায়াত করতে পারবে এই মেট্রোরেলে।

SStv