বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | বৈশাখ ৩১, ১৪৩৩

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
বৈশাখ ৩১, ১৪৩৩

পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১১-০৫ ১২:০৮:১২

ডেস্ক রিপোর্ট :: 

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি কেন্দ্র করে ঢাকাসহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার অবরোধের প্রথম দিন সকাল থেকে তাদের মোতায়েন করা হয়। 

এ ছাড়া স্ট্যান্ডবাই রয়েছে আরও ১০ প্লাটুন। ঢাকার পাশাপাশি তাদের সাভার ও গাজীপুর এলাকায় টহল দিতে দেখা গেছে। এর আগে বিএনপি-জামায়াতের টানা তিন দিনের অবরোধেও বিজিবি ও বিজিবির বিশেষায়িত বিজিবি-র্যাপিড অ্যাকশন টিমের (র্যাট) সদস্যদের টহল দিতে দেখা গিয়েছিল। এদিকে বিএনপি-জামায়াতের দুদিনব্যাপী অবরোধ কর্মসূচি চলছে। তবে অবরোধ কর্মসূচি শুরুর আগেই শনিবার সন্ধ্যা ৭টা থেকে রোববার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সারা দেশে ১২টি স্থানে আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। 

SStv