বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | বৈশাখ ৩১, ১৪৩৩

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
বৈশাখ ৩১, ১৪৩৩

পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন ১৭৭ কর্মকর্তা

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১১-০৭ ২০:০৯:৪৫

ডেস্ক রিপোর্ট :: 

পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন ১৭৭ কর্মকর্তাপদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন ১৭৭ কর্মকর্তাদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার (গ্রেড-৫) হলেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৭৭ কর্মকর্তা। এরমধ্যে ২৭ কর্মকর্তাকে স্বাভাবিক পদোন্নতি ও ১৫০ কর্মকর্তাকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ দুইটি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।মঙ্গলবার (৭ অক্টোবর) প্রজ্ঞাপনটি প্রকাশ করে মন্ত্রণালয়। একটি প্রজ্ঞাপনে ১৫০ জন এবং অপরটিতে ২৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। সুপারনিউমারারি পদ বলতে বোঝায় পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।

পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ২৫ অক্টোবর অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৫ শাখার চিঠির উল্লিখিত সব আনুষ্ঠানিকতা শেষে সৃষ্ট ২৫০টি সুপারনিউমারারি পদের বিপরীতে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

মিশন, শিক্ষা ছুটি বা প্রেষণ ও লিয়েনে কর্মরত কর্মকর্তারা মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে। প্রকৃত যোগদানের তারিখের আগের কোনো আর্থিক সুবিধা তারা পাবেন না। পদ সৃজনের তারিখ থেকে ১৫০টি সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর। দায়িত্ব পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। অন্যদিকে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া বাকি ২৭ জন কর্মকর্তার বিষয়ে বলা হয়েছে, তাদের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাতে হবে।


SStv