শুক্রবার, ১৫ মে ২০২৬ | চৈত্র ৩১, ১৪৩৩

শুক্রবার, ১৫ মে ২০২৬
চৈত্র ৩১, ১৪৩৩

অবশেষে করমুক্ত হলো সর্বজনীন পেনশন

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১১-০৯ ১০:৫২:৪৬

ডেস্ক রিপোর্ট :: 

অবশেষে সর্বজনীন পেনশন স্কিমের অর্থ সর্বজনীন বিনিয়োগ হিসেবে বিবেচনায় নিয়ে কর রেয়াত সুবিধা ও পেনশনে প্রাপ্ত অর্থ আয়করমুক্ত করা হয়েছে। এর ফলে সর্বজনীন পেনশন স্কিমে সেবা গ্রহীতাকে আর কোনো আয়কর দিতে হবে না। অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হচ্ছে বলে জানা গেছে। বুধবার (৮ নভেম্বর) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। 

এনবিআর সূত্রে জানা যায়, নতুন আয়কর আইন-২০২৩-এর ষষ্ঠ তফসিলে (অংশ-৩) বলা হয়েছে, জীবন বিমার প্রিমিয়াম, প্রভিডেন্ট ফান্ডের চাঁদা, স্বীকৃত ভবিষ্যৎ তহবিলের চাঁদা, সরকারি সিকিউরিটিজ বা মিউচুয়াল ফান্ডে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ, বছরে ১ লাখ ২০ হাজার টাকা (মাসিক ১০ হাজার) ডিপিএসে বিনিয়োগ ও শেয়ারবাজারে বিনিয়োগ করলে সেই অর্থের ওপর কর রেয়াত বা করছাড় পাওয়া যাবে। এক্ষেত্রে উল্লিখিত খাতে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে, তার ১৫ শতাংশ বা ১০ লাখ টাকার কম যে অর্থ হবে, সেই পরিমাণ অর্থ করছাড় পাওয়া যাবে। কিন্তু ষষ্ঠ তফসিলে পেনশন স্কিমের চাঁদার কথা উল্লেখ নেই।

অর্থনীতি

SStv