শুক্রবার, ১৫ মে ২০২৬ | চৈত্র ৩১, ১৪৩৩

শুক্রবার, ১৫ মে ২০২৬
চৈত্র ৩১, ১৪৩৩

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে গেল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১১-১০ ১১:০৭:৫৮

বাগেরহাট প্রতিনিধি ::

 যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আবারও উৎপাদন শুরু হয়েছে।বন্ধ হওয়ার দিন পরে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথম ইউনিটের উৎপাদন শুরু হয়।  বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি (ডিজিএম) মো. আনোয়ারুল আজিম  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান- গতকাল বিকেল থেকে  ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে। অল্প সময়ের মধ্যে অপর ইউনিটটি চালু হবে। এর আগে গত ৫ নভেম্বর সকাল সোয়া ছয়টায়  যান্ত্রিক ত্রুটির কারণে দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির।

SStv