ঢাকা- ৫ আসন: শেখ হাসিনা সরকারের উন্নয়ন সংবাদ পৌঁছে দিচ্ছেন আওয়ামী লীগ নেতা সাগর
নিজস্ব প্রতিবেদক ::
টানা ১৫ বছর ক্ষমতায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। দীর্ঘ এ সময় সরকার প্রধান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রশংসনীয় নানামুখী উন্নয়ন ও অর্জনে দেশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ নেতারাও ওই উন্নয়ন এবং অর্জনের সংবাদ, ঘরে-ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে করছেন, ঘরোয়া ও উঠান বৈঠক।
শনিবার(১১ নভেম্বর)বিকেলে ৬২ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত 'আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সংবাদ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে' এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ঢাকা-৫ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী চৌধুরী সাইফুন্নবী সাগর।
৬২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাবেক মেম্বর আব্দুর রহমান রতন ওই বৈঠকের সভাপতিত্ব করেন। ওই বৈঠক সুত্র জানায়, প্রায় ৫ শতাধিক সাধারণ জনগণ ও নেতা-কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠকটি সম্পন্ন হয়েছে।