শুক্রবার, ১৫ মে ২০২৬ | চৈত্র ৩১, ১৪৩৩

শুক্রবার, ১৫ মে ২০২৬
চৈত্র ৩১, ১৪৩৩

সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১১-১২ ১২:৪১:২১

ডেস্ক রিপোর্ট :: 

বিএনপি-জামায়াতের চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। 

এরমধ্যে ঢাকা ও আশপাশের জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হয়েছে।রোববার (১২ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বিজিবি ছাড়াও পুলিশ ও আনসার সদস্যদের টহল দিতে দেখা গেছে। আমিনবাজার, ফার্মগেট, শাহবাগ, মগবাজার, মহাখালী, বাড্ডাসহ প্রায় পুরো ঢাকাতেই পর্যাপ্ত পরিমাণে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

SStv