শুক্রবার, ১৫ মে ২০২৬ | চৈত্র ৩১, ১৪৩৩

শুক্রবার, ১৫ মে ২০২৬
চৈত্র ৩১, ১৪৩৩

পঞ্চম দফার অবরোধে স্বাভাবিক যানচলাচল

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১১-১৫ ১১:২১:৪০

ডেস্ক রিপোর্ট :: 

পঞ্চম দফায় সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। তবে অবরোধেও রাজধানীর সড়কগুলোতে যানচলাচল স্বাভাবিক রয়েছে বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে অবরোধ শুরু হয়।

সকাল থেকেই রাজধানীর গুলিস্তান, পল্টন, প্রেস ক্লাব, শাহবাগ, বাংলামোটর ও কাওরান বাজার, রামপুরা, মালিবাগ, নিউমার্কেট, ধানমন্ডি, আসাদগেট ও মহাখালী এলাকায় যানচলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধের অন্যান্য দিনের তুলনায় এদিন রাস্তায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা অনেকটা বেড়েছে।

এদিকে পঞ্চম দফা অবরোধ শুরুর আগেই মঙ্গলবার রাতে রাজধানীতে চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে, সোমবার (১৩ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবরোধের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই দিন জামায়াতে ইসলামীও অবরোধের ডাক দেয়।


SStv