আত্মহত্যার বিষয়ে মুখ খুললেন তানজিন তিশা
বিনোদন ডেস্ক ::
কয়েক দিন আগেই আত্মহত্যা করে না ফেরার দেশে পাড়ি জমান প্রয়াত অভিনেত্রী হোমায়রা হিমু। যদিও তার মৃত্যু নিয়ে রয়েছে রহস্য। সেই রেশ কাটতে না কাটতেই এবার আত্মহত্যার চেষ্টা করেছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিশা। এ বিষয়ে তিশার ঘনিষ্টজনরা জানান, (১৫ নভেম্বর) বুধবার মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় তিনি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) চিকিৎসা শেষে বাসায় যাওয়ার অনুমতি দেন চিকিৎসকরা। বর্তমানে সুস্থ আছেন তানজিন তিশা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। এবার বাসায় ফিরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে জানালেন আসল ঘটনা। পাঠকের জন্য হুবহু তা প্রকাশ করা হলো।
আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই।আসল বিষয়টি হলো, গতরাতে আমার ফুড পয়জনিং-এর পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিলো তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ন সুস্থ। আরও একটু বিষয় বলতে চাই, আমার বাবা গত দুইবছর আগে বাবা মারা যায় এবং বিষয়টি আমাকে এতোটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোন মানুষ অথবা যেকোন মানুষের জন্যই জীবনে নিবোনা।
সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্ল্যেখ করে স্পেশালি (আমার ফিমেল-মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ) যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম ম্যানশন করে অতি শীঘ্রই আমার শুভাকাঙ্খিদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সাথে বসে প্রেস কনফারেন্স করব। ধন্যবাদ।