মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | আষাঢ় ১৬, ১৪৩৩

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
আষাঢ় ১৬, ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ৯টি দলের সাক্ষাৎ

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১১-২৩ ২২:৪২:৪৬

ডেস্ক রিপোর্ট :: 

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নয়টি রাজনৈতিক দলের শীর্ষ ১৪ নেতার একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

রাজনৈতিক দলগুলো হল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রীম পার্টি, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, আশেকানে আউলিয়া ঐক্য পরিষদ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

এ সময় জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্য তারা শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

এ ছাড়া বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসাও করেন নেতৃবৃন্দ। পরে প্রতিনিধি দল শেখ হাসিনাকে একটি ক্যালিওগ্রাফি উপহার দেন।

SStv