শুক্রবার, ১৫ মে ২০২৬ | চৈত্র ৩১, ১৪৩৩

শুক্রবার, ১৫ মে ২০২৬
চৈত্র ৩১, ১৪৩৩

৫ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১২-০৭ ১৩:৩৬:০৮

ডেস্ক রিপোর্ট :: 

এবার মর্যাদাপূর্ণ ‘বেগম রোকেয়া পদক-২০২৩’ পাচ্ছেন পাঁচজন নারী। নারী শিক্ষা, নারীর অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লী উন্নয়নে অবদানের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ তারা এই পদক পাচ্ছেন।

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা জানান, আগামী ৯ ডিসেম্বর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদকপ্রাপ্তদের হাতে রোকেয়া পদক তুলে দেওয়া হবে।

এবারের পদকপ্রাপ্ত নারীরা হলেন: নারী শিক্ষায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য খালেদা একরাম (মরণোত্তর), নারী অধিকারে রংপুর জেলার ডা. হালিদা হানুম আখতার, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে নেত্রকোনার কামরুন্নেছা আশরাফ দিনা (মরণোত্তর), পল্লী উন্নয়নে ঠাকারগাঁও জেলার রনিতা বালা এবং নারী জাগরণে লক্ষ্মীপুরের নিশাত মজুমদার।

প্রতিমন্ত্রী জানান, পদকপ্রাপ্ত প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণ নির্মিত একটি পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

SStv