রোববার, ২৯ মার্চ ২০২৬ | চৈত্র ১৫, ১৪৩২

রোববার, ২৯ মার্চ ২০২৬
চৈত্র ১৫, ১৪৩২

কারামুক্ত হলেন মাওলানা আমির হামজা

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১২-০৭ ১৩:৫৫:৩৬

ডেস্ক রিপোর্ট :: 

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন মাওলানা আমির হামজা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।

তিনি বলেন, কারাগারে মাওলানা আমির হামজার জামিনের কাগজপত্র পৌঁছানোর পর যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। আজ দুপুর পৌনে ১২টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

গত সোমবার (৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদীর আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন। ২০২১ সালের ২৪ মে বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা এলাকার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে হামজাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসির একটি দল।পরের দিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

একই বছরের ৩১ মে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় তিনি সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনার মামলায় স্বেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।


SStv