মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | আষাঢ় ১৬, ১৪৩৩

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
আষাঢ় ১৬, ১৪৩৩

ঘোষণা ছাড়াই সয়াবিন তেল লিটারে বাড়ল ৪ টাকা

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১২-০৮ ১১:০৩:১৯

ডেস্ক রিপোর্ট :: 

ঘোষণা ছাড়াই সয়াবিন তেলের দাম ৪ টাকা বেড়েছে। দু’দিন ধরে ঢাকার বাজারে বোতলজাত সয়াবিন ১৭৩ টাকা লিটার বিক্রি হচ্ছে। হঠাৎ কাঁচামরিচের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। দেশি পেঁয়াজের কেজিতে বেড়েছে ৫ টাকা। তবে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় শীতের সবজি কিনে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা।

আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বলছে, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমলেও ডলার সংকটে খরচ বেড়ে গেছে। ৪ টাকা বাড়ানোর পরও লিটারে ১৩ থেকে ১৪ টাকা লোকসান গুনতে হচ্ছে। গত ১৪ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম লিটারে ৫ টাকা কমানো হয়। এর পর থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৯, পাঁচ লিটার ৮২৫ এবং খোলা পামঅয়েল ১২৪ টাকা দরে বিক্রি হয়ে আসছে। তবে বুধবার ও গতকাল বৃহস্পতিবার বাজারে খুচরা পর্যায়ে এক লিটারের বোতল সয়াবিন বিক্রি হচ্ছে ১৭৩ টাকায়। দুই লিটারের বোতল ৩৪৬, ৩ লিটার ৫২০ ও ৫ লিটার ৮৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ভোজ্যতেল, চিনিসহ কয়েকটি নিত্যপণ্যের দাম বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারণ করে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে, যা পরে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়। এবার সে প্রক্রিয়া দেখা যায়নি।

SStv