জাল সার্টিফিকেট বিক্রি মূলহোতা সাইফুল
জাল সার্টিফিকেট বিক্রি করতেন তিনি
নিজস্ব প্রতিনিধি ::
নাম সাইফুল ইসলামকে (৪৩) । দীর্ঘদিন ধরে জাল সার্টিফিকেট ও ভুয়া এনআইডি কার্ড প্রস্তুতকারী করে আসছে। অবশেষে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-৩) এর হাতে ধরা পড়েছে।। রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় সাইফুলের কাছ থেকে ১টি জাল সার্টিফিকেট, ৩টি ভুয়া এনআইডি কার্ড, ১ কম্পিউটার ও ১টি প্রিন্টার জব্দ করা হয়। সাইফুল ইসলাম জাল সার্টিফিকেট ও ভুয়া এনআইডি কার্ড চক্রের মূলহোতা বলে র্যাব জানিয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানিয়েছেন। র্যাব কর্মকর্তা বলেন, সবুজবাগে খাজানা কম্পিউটার অ্যান্ড স্টুডিও নামক দোকানে দীর্ঘদিন ধরে ভুয়া এনআইডি ও সার্টিফিকেট তৈরি করে সেগুলো বিক্রি করতেন সাইফুল। তথ্যের ভিত্তিতে সেখানে গতকাল রাতে অভিযান চালিয়ে র্যাব-৩ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জানায়, তিনি দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে স্বল্প শিক্ষিত ছাত্র/ছাত্রী এবং নিরীহ মানুষের সরলতার সুযোগে মোটা অংকের টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট এবং ভুয়া এনআইডি কার্ড সরবরাহ করতেন। গ্রেপ্তারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।