মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | আষাঢ় ১৬, ১৪৩৩

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
আষাঢ় ১৬, ১৪৩৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৩

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১২-২৩ ১১:৩৯:৫৩

ডেস্ক রিপোর্ট :: 

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 


গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১২ হাজার ১০ পিস ইয়াবা, ৪০ গ্রাম হেরোইন, ৩ কেজি গাঁজা, ১৩৫ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা দায়ের হয়েছে।

SStv