মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | ভাদ্র ২, ১৪৩৩

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
ভাদ্র ২, ১৪৩৩

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১২-২৫ ১২:৩৩:৫২

ডেস্ক রিপোর্ট :: 

বিশিষ্ট শিল্পপতি সিটি গ্রুপের চেয়ারম্যান ও সময় টিভির চেয়ারম্যান ফজলুর রহমান আর নেই। সোমবার (২৫ ডিসেম্বর) ভোরের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বাদ আসর গেণ্ডারিয়া ধুপখোলা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি সরিষার তেল উৎপাদনের উদ্যোগ নেয়ার মধ্যদিয়ে ফজলুর রহমানের হাত ধরে সিটি গ্রুপের কার্যক্রম শুরু হয়। প্রথম উদ্যোগ সফল হওয়ার পর সিটি গ্রুপ নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ শুরু করে। নব্বই দশকের গোড়ার দিকে আরও প্রকল্প এবং উদ্যোগ হাতে নেয় সিটি গ্রুপ।

বর্তমানে শিল্পগোষ্ঠীটির অধীনে ৪০টিরও বেশি প্রতিষ্ঠান রয়েছে এবং এতে কাজ করছেন প্রায় ২৫ হাজার মানুষ। প্রতিষ্ঠানটির বার্ষিক টার্নওভার প্রায় ২৫ হাজার কোটি টাকা। অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি ময়দা ও তেলসহ নানা পণ্য যাচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, মালয়েশিয়া, ভারত, কম্বোডিয়া ও নেপালে।

SStv