রোববার, ১৬ আগস্ট ২০২৬ | ভাদ্র ১, ১৪৩৩

রোববার, ১৬ আগস্ট ২০২৬
ভাদ্র ১, ১৪৩৩

সরিষাবাড়ীতে উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে বই বিতরণ

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৪-০১-০১ ২২:৩৫:৪৮

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
সারাদেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।  সোমবার সকালে সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। 

বই বিতরণ শেষে সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরকারি পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে ৪৪ হাজার ৫০ জন আর উচ্চ মাধ্যমিকে ৪০ হাজার ৯০০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে বই বিতরণ করা হয়।

SStv