রোববার, ১৬ আগস্ট ২০২৬ | ভাদ্র ১, ১৪৩৩

রোববার, ১৬ আগস্ট ২০২৬
ভাদ্র ১, ১৪৩৩

দক্ষিণ সুদানপ্রবাসী ব্যবসায়ী কামরুল হাসান সিআইপি নির্বাচিত

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৪-০১-০২ ১৫:৪৮:১৫

অর্থবাণিজ্য ডেস্ক :: 

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন দক্ষিণ সুদানপ্রবাসী ব্যবসায়ী কামরুল হাসান সাগর।   দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতি ও বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী ক্যাটাগরিতে তাকে সিআইপি মনোনীত করেছে সরকার। ৩০ ডিসেম্বর বিশ্ব প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ তাকে এ সম্মাননা প্রদান করেন।

এর আগে, গত ২০ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার ২০২৩ সালের জন্য ‘দেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশিদের সিআইপি-এনআরবি’ ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ২০২৩ সালের ৭০ জন অনিবাসী বাংলাদেশি এই সিআইপি মর্যাদা লাভ করেছেন।

কামরুল হাসান সাগর দক্ষিণ সুদান আইপিটেক ইন্টারনেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, তিনি তথ্য-প্রযুক্তি, আবাসন, নির্মাণসামগ্রী ও হোটেল ব্যবসা পরিচালনা করেন। তার প্রতিষ্ঠানে মোট ১৫০ জন কর্মীর মধ্যে ৩০ জন বাংলাদেশি দক্ষ কর্মীর কাজের ব্যবস্থা করিয়েছেন। 

সম্মানজনক এই প্রাপ্তির প্রতিক্রিয়ায় কামরুল হাসান বলেন, গত কয়েক বছর ধরে হুন্ডির মাধ্যমে দেশে প্রচুর পরিমাণে রেমিট্যান্স আসে। এতে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়ে থাকে। বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে সরকার ইতোমধ্যে প্রণোদনা চালু করেছে। এ প্রণোদনা চালু করার ফলে আমরা দেখতে পারছি, বৈধ চ্যানেলে রেমিট্যান্সের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে।

SStv