প্রকাশ্যে ভোটদান, ইসিতে ক্ষমা চাইলেন ধর্মমন্ত্রী
ডেস্ক রিপোর্ট:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ আসনে প্রকাশ্যে ভোট দিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) ব্যাখ্যা দিয়েছেন তিনি। ব্যাখ্যা শেষে ধর্মমন্ত্রী বলেছেন, আমার বিশ্বাস গুরুতর কোনো অপরাধ ছিল না, তারপরও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করেছি।
সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ সরকার সংবিধান রেখেছে আইন রেখেছে। এবং আমি আইনের উর্ধে নয় এবং কেউই আইনের উর্ধে নই। অতএব বিধান অনুসারে নির্বাচন কমিশন আমাদের উপস্থিত হওয়ার জন্য বলেছেন। আমি উপস্থিত হয়েছি, আমার কথা বলেছি। এবং আমার বিশ্বাস মেজর কোন অপরাধ যদিও বা না থাকে তারপরও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বলেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তে দেখার জন্য অনুরোধ করেছি। কমিশন বললো আমরা বিষয়টি দেখবো।
একটা ভালো আপনার কর্মকাণ্ডে আওয়ামীলীগ বিব্রত কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,না আওয়ামীলীগ বিব্রত না কেউ বিব্রতনা। অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের দিন প্রকাশ্যে ভোট প্রদান করে ভোটের গোপনীয়তা রক্ষা না করায় জামালপুর ২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত প্রার্থী ও নব গঠিত বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রী মোঃ ফরিদুল হক খানকে গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নির্বাচনি আচরণ বিধি ভঙ্গের দায়ে ব্যাখা প্রদানে তলব করেছিল নির্বাচন কমিশন (ইসি)।