শুক্রবার, ১৫ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১, ১৪৩৩

শুক্রবার, ১৫ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১, ১৪৩৩

ফের তমব্রু সীমান্তে গুলির শব্দ, আতঙ্কে স্থানীয়রা

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৪-০২-২৬ ১১:৩৫:২০

ডেস্ক রিপোর্ট :: 

তমব্রু সীমান্তে ফের গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভোর থেকে তমব্রু রাইট ক্যাম্প এলাকা থেকে গোলাগুলির এ শব্দ শোনা যাচ্ছে।

স্থানীয়রা বলছেন, কক্সবাজার ৩৪ বিজিবির অধীনে তমব্রু বিজিবি ক্যাম্প এলাকার সীমান্ত পিলার ৩৪-এর বিপরীত তমব্রু রাইট ক্যাম্প থেকে গুলির শব্দ পাওয়া যাচ্ছে। গুলির শব্দে ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকাসহ সীমান্ত এলাকায় বসবাসকারী বাসিন্দাদের মধ্য ভয়ভীতি ও আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে ঘুমধুম ইউনিয়নের এক বাসিন্দা বলেন, ভয়ে বাইরে কম বের হচ্ছেন। জরুরি কাজ ছাড়া কেউ বাইরে যাচ্ছেন না। গুলির ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির মধ্য চলমান সংঘাত বন্ধ না হওয়ায় অনুপ্রবেশের আশঙ্কায় নাফ নদে টহল অব্যাহত রেখেছেন বর্ডার গার্ড (বিজিবি) ও কোস্ট গার্ড সদস্যরা।

উল্লেখ্য, শনিবার সকালেও তমব্রু লেফট ক্যাম্প থেকে আরাকান আর্মির ছোড়া ৪ রাউন্ড মাঝারি অস্ত্রের গুলির শব্দ শোনা গেছে।

SStv