বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | চৈত্র ১৯, ১৪৩২

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
চৈত্র ১৯, ১৪৩২

গুলশানে রেস্টুরেন্টের সামনে গোলাগুলি

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-০১-১৫ ১৮:৪৯:১৬

ডেস্ক রিপোর্ট ::

রাজধানীর গুলশানে গ্লোরিয়া জিন্স কফিস বাংলাদেশ নামে একটি রেস্টুরেন্টের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৫ জানুয়ারি) বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। তর্কাতর্কিকে কেন্দ্র করে এই গোলাগুলি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করেছে পুলিশ।

গুলশান বিভাগের উপ-কমিশনার আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলে গ্লোরিয়া জিন্স নামক রেস্টুরেন্টের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাটি শোনার পরই আমরা ঘটনাস্থলে গিয়ে দুজনকেই আটক করে আমাদের হেফাজতে নিয়েছি। তাদের আগ্নেয়াস্ত্রের বৈধতা, নামপরিচয় যাচাই করা হচ্ছে।

গুলশান বিভাগের এডিসি মাসুদুর রহমান মনিরও বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জেনেছি দুই পক্ষের কথা কাটাকাটির জের ধরে এই ঘটনা ঘটেছে। এতে গ্লোরিয়া জিন্স কফি হাউসের এক গ্রাহকসহ দুইজন আহত হয়েছেন। দুজনেই গুলিবিদ্ধ হয়েছেন। তবে তর্কাতর্কির কারণ জানা যায়নি। এছাড়া কাদের মধ্যে গোলাগুলির ঘটনা তাও জানা যায়নি।

SStv