শুক্রবার, ১৫ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১, ১৪৩৩

শুক্রবার, ১৫ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১, ১৪৩৩
কারারক্ষি রফিকের কান্ড পর্ব-১

বদলি আদেশের পরও বহাল তবিয়তে কারারক্ষী রফিক

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৪-০৭-০৪ ২১:৩৭:০২

বিশেষ প্রতিনিধি ::

কারা কর্তৃপক্ষের বদলি আদেশকে তোয়াক্কা না করেই  বহাল তবিয়তে আছেন কারারক্ষী রফিক। বদলি আদেশের এক বছর পার হয়ে গেলেও নিজ ক্ষমতায় টিকে আছেন তিনি। তার ঠিকে থাকার পিছনে রয়েছে আরেক ক্ষমতাধর কারা কর্মকর্তা সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ। যার কারণে কারারক্ষী রফিক বদলি আদেশকে ডোন্ট কেয়ার মনে করছেন। নতুন কর্মস্থল শরীয়তপুর জেলা কারাগারে যোগ দিতে তার কোনো ইচ্ছাই নাই।  রফিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অবৈধ প্রভাব বিস্তার করে তিনি বদলির আদেশ ফাইল বন্দি রেখে এখনও স্বপদে বহাল রয়েছে।

প্রাপ্ত তথ্য মতে, কারা উপ-মহাপরিচালক কার্যালয়ে থেকে গত ২৭/০৭/২০২৩ ইং একটি ২৯ জন কারারক্ষী বদলির আদেশ দেয়া হয়। কারা উপ-পরিদর্শক এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত ঐ আদেশে ঢাকা বিভাগস্থ কর্মরত কারারক্ষীদের বিভিন্ন জেলা কারাগারে ০৫/০৮/২০২৩ তারিখে যোগদানের নির্দেশের কথা বলা হয়। বদলি আদেশের কপিতে দেখা যায়, রফিকের কারারক্ষক নাম্বার- ১৩৯৬৭ এবং ক্রমিক সিরিয়াল নম্বার ১৩। তার বদলি হয়েছে  ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে শরীয়ত জেলা কারাগারে। তার বদলি আদেশের তারিখ ১১ মাস ৪ দিন পার হয়ে গেছে। একমাত্র রফিকই রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহাল তবিয়তে রয়েছে। 

অনুসন্ধানে জানা যায়,  রফিকের বিরুদ্ধে দু'বার বদলি আদেশ অমান্য করার তথ্য রয়েছে। তিনি কোনো ক্রমেই ঢাকা কেন্দ্রীয় কারাগার ছাড়তে রাজি না। এ কারাগার থেকে সুভাষ বাবু নামে প্রধানসহযোগী হিসেব বিভিন্ন খাত থেকে প্রতিমাসে ১০ লাখ টাকার আয় বহির্ভূত অর্থ হাতিয়ে নেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। দুর্নীতি এবং অনিয়মের মাধ্যেম তার নিজ এলাকা মুন্সীগঞ্জে নামে-বেনামে রাস্তার পাশে কয়েক বিঘা ফসলি জমি কিনেছে। যার বাজারমূল্য কয়েক কোটি টাকা। জমি ছাড়াও রয়েছে বিলাস বহুল বাড়ী। এছাড়াও ২২ হাজার টাকা বেতনের সাধারণ কারারক্ষী হলেও চলাফেরা করেন ৭ লাখ টাকার R1M মডেলের বাইকে। যার বর্তমান বাজারমূল প্রায় ৮ লাখ টাকা। 

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েক জন কর্মকর্তা জানিয়েছে, এ কারাগারে তিনি ( রফিক) মৌমাছির চাক পেয়েছেন। বসে বসে মধু খাচ্ছেন। এজন্য তিনি দিন দিন ফুলে ফেঁপে কলাগাছ হয়ে গিয়েছে।

এ বিষয়ে মোবাইল ফোনে কারারক্ষী রফিকের সঙ্গে কথা বললে প্রথমে বদলি আদেশের বিষয়টি অস্বীকার করেন। পরে বদলি তারিখ এবং আদেশ কপি কথা বলতে তিনি জানান , কারাগার কর্তৃপক্ষ তাদের স্বার্থে এখানে রেখেছেন তাকে। দুর্নীতি এবং অনিয়মের মাধ্যেম আয় বহির্ভূত সম্পদের বিষয়ে প্রশ্ন করতেই তিনি জানান, পরে ফোনে কথা হবে বলে ফোন কেটে দেন। পরে কল এবং খুদে বার্তা দিয়ে পাওয়া যায়নি।

দ্বিতীয় পর্ব -  কারাগারের কোন খাত থেকে কত আয় রফিকের ? 

SStv