শুক্রবার, ১৫ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১, ১৪৩৩

শুক্রবার, ১৫ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১, ১৪৩৩

দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচার চালান হচ্ছে: র‍্যাব

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৪-০৯-১১ ১৯:১২:০১

ডেস্ক রিপোর্ট ::

সম্প্রতি রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বুধবার সংস্থাটির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, একটি রাষ্ট্রবিরোধী অপশক্তি অপপ্রচারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছে। জঙ্গিবাদ দমনে অতীতের মতো ভবিষ্যতেও ‘জিরো টলারেন্স’ অবস্থানে থাকবে র‌্যাব। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল। বাংলাদেশে জঙ্গিবাদ ও উগ্রবাদবিরোধী কার্যক্রমে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয় বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতারা। র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত বিভিন্ন জঙ্গি সংগঠনের ৩ হাজার ১৪ জন সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে।

জঙ্গিবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ছাড় না দিতে সব ব্যাটালিয়নগুলোকে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণে র‌্যাব মহাপরিচালক নির্দেশ দিয়েছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন সময় গ্রেপ্তার জঙ্গিরা জামিনে মুক্তি পেয়ে পুনরায় যাতে জঙ্গিবাদে জড়িয়ে না পরে সে জন্য র‌্যাব ফোর্সেস জামিনে মুক্তিপ্রাপ্তদের ওপর কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। স্বাভাবিক জীবনে ফিরে না গিয়ে জামিনে মুক্তি পাওয়া কেউ যদি কোনো অপরাধ কার্যক্রমে জড়িয়ে পড়ে, তাহলে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে র‌্যাব।


SStv